Sunday, 16 June 2013

Nastikota

সত্যি কথা , আর সবার মত আমিও শুরুতে ভাবতাম ছাগু মানে হয়তো ছাত্রলীগ । কারন এক সময় এদের সাথে কাজ করার সুযোগ হয়েছিল আমার । তখন রাগের মাথায় অনেক সময় সিনিয়র নেতাদের পেছনে তাদেরকে ছাগল বলে ডাকতাম । এই ছাগল কথাটা শুধু আমি বা আমরা এলাকার বন্ধুরা বলতাম না , আমাদের আসে পাশের ২/৪ এলাকার বন্ধুরাও একি ভাবে ছাগল ডাকতো । মাঝে মাঝে ছাত্রলীগের বড় ভাইদেরকেও নিজেদেরকে নিজে ছাগল বলতে শুনছি । তো যখন ফেসবুকে ছাগু লেখা দেখতাম তখন ভাবতাম এরা মনে হয় ছাত্রলীগের কথা বলতেছে ।

কিন্তু পরক্ষনে দেখলাম এরা ছাত্রলীগ কে ছাগু বলে না , এরা মুসলিমকে ছাগু বলে । আর ছাগু বলার কারন অনেক মুসলিমের দাড়ি নাকি ছাগলের দাড়ির মত দেখতে (নাউজুবিল্লাহ) । অবশ্য এক সময় আমি নিজেই ছাগইলা দাড়ি বইলা বন্ধুদের ক্ষেপাইতাম । যখন নতুন নতুন দাড়ি উঠে তখন অনেক ভয়ে ভয়ে ছিলাম , সারাক্ষন আল্লাহ আল্লাহ করতাম , আল্লাহ আর যাই দাও ছাগইলা দাড়ি দিও না । নইলে বন্ধুগুলা আমারে পচাইয়া কিছু রাখবো না । অবশ্যই এখন আমি অনুতপ্ত সেই কারনে । তখন এতো কিছু বুঝতাম না । দাড়ির যে কি মুল্য সেটা ইসলামের সঠিক নিয়ম গুলো না জানলে ভুলের মধ্যেই থাকতে হতো । যেই ভুলের মাঝে এখনও নাস্তিক গুলো আছে । তাই তারা ছাগু কথাটা দিয়ে মুসলিমের দাড়ির দিকে ইঙ্গিত করে । এর প্রমান অনেক নাস্তিক পেজ অথবা আইডির কভার পিকে ছাগলের পিক দিয়ে রাখা ।

রাসুল (সঃ) এর হুকুম আছে , তোমরা গোঁফ ছোট করো আর দাড়ি বড় রাখো । এতে বুঝা যায় দাড়ির গুরুত্ব । আর রাসুল (সঃ) আল্লাহ হুকুম ছাড়া কিছুই করেন নাই । সে থেকে দাড়ির গুরুত্ব কতখানি সেটা বলার অপেক্ষা রাখে না । আমাদের রাসুল (সঃ) ও দাড়ি রাখতেন । এখন যারা নিজেদের বিশেষ চেতনার মুসলিম দাবি করার পরে গনহারে সবাইকে ছাগু বলেন তারা কিন্তু মুসলিমের দাড়ির দিকেই ইঙ্গিত করতেছেন । আর সেই হিসেবে আপনারা রাসুল (সঃ) এর সুন্নত কে গালি দিতেছেন । যেমন , হাদিসে আছে , তোমরা কারো মা নিয়ে গালি দিও না , কারন এটা ঘুরে তোমার মায়ের উপরেই আসে । তেমনি আপনি কাউকে ছাগু বললে এটা ঘুরে আমার রাসুল (সঃ) এর উপরেই আসে । এখন আপনি আমার রাসুল (সঃ) কে ছাগলের সাথে তুলনা করবেন (নাউজুবিল্লাহ) আর আমি আপনাকে চুম্মা দেব এমন আশা করাই বোকামি ।

নিজেকে মুসলিম দাবি করলে অন্তত ছাগু শব্দ পরিহার করুন । বিশেষ কাউকে গালি দিতে হলে , তাদের সমালোচনা করতে হলে যুক্তিযুক্ত ভাবে করুন । নইলে দুনিয়াতে আমাদের কাছে গদাম খাবেন , আর আখেরাতের কথা না হয় নাই বললাম ।

" আসলে ওরা বুঝে না , যখন বুঝবে , তখন দূরবীন দিয়ে আমাকে খুজবে "

1 comment:

  1. সেই দাড়ির আসল নামটা বলেন প্লিজ

    ReplyDelete