মরহুম ওয়াজিদ সাহেবের বেগম , মরহুম জিয়া সাহেবের বেগমের উদ্দেশ্যে আজ বললেন -:- আপনি যে তত্তাবধায়ক সরকার চাইতেছেন । আপনি কি ভুলে গেছেন অতীতের কথা ? মাইনাস টু ফর্মুলার কথা ? যারা সেদিন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছে এখনও তারা ওত পেতে বসে আছে । মাঝে মাঝে বড় বড় কথা বলতে শোনা যায় তাদের । তারা কচ্ছপের মত ঝোপ বুঝে মাথা বের করে , আবার বিপদ দেখলে মাথা খোলসের ভিতরে নিয়ে যায় । আপনি কেন আবার তাদের সুযোগ দিতে চান ?
মরহুম ওয়াজিদ সাহেবর বেগমের এই কথা আমাকে চিন্তায় ফেলে দিলো । কারন একটা দেশের সামরিক বাহিনী যদি সরকারের বিপক্ষে থাকে তবে সেই সরকারের যতই জনগণের সাপোর্ট থাকুক না কেন , তাদের অস্তিত্ব অনেক দুর্বল থাকে । আর মরহুম ওয়াজিদ সাহেবের বেগমের ইদানিং এর কর্মকান্ড দেখে বুঝাই যায় তার প্রতি আমাদের সামরিক বাহিনী কতটুকু অনুগত । আর সামরিক বাহিনী অবশ্যই আজ পর্যন্ত কোন ধরনের বিবৃতি দেয়নি সরকারের বিপক্ষে । বরং রানা প্লাজায় রেশমার নাটক দিয়ে সামরিক বাহিনী বুঝিয়ে দিলো ' যা কিছু করেই হোক সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখতে চায় তারা । সেক্ষেত্রে ঐ কচ্ছপ যে সামরিক বাহিনী না সেটা স্পষ্ট ।
এখন কথা হচ্ছে , সামরিক বাহিনী না , অন্য কোন বিরোধী দলও না , তবে কে সেই কচ্ছপ যার ভয়ে মরহুম ওয়াজিদ সাহেবের বেগম তত্ত্বাবধায়ক সরকার দিতে নারাজ ? সেই তৃতীয় শক্তি কারা ' যারা দুই মরহুমের বেগমদের দেশের রাজনীতি থেকে সরিয়ে দিতে চায় ? আর সেই ভয়েই মরহুম ওয়াজিদ সাহেবের বেগম তত্ত্বাবধায়ক দিতেছে না । তবে কি ধরে নেবো এই দুই বেগমের চেয়েও শক্তিশালি কেউ আছে আমাদের দেশে ? কারন তত্ত্বাবধায়ক না দেয়ার পিছনে বার বার ঐ কচ্ছপের ভয় প্রধান কারন হিসেবে দেখানো হইতেছে ।
আর যেহেতু ; মরহুম ওয়াজিদ সাহেবের বেগম বার বার কচ্ছপের ভয় দেখায় মরহুম জিয়া সাহেবের বেগম কে । তবে মরহুম ওয়াজিদ সাহেবের বেগম কেন সেই কচ্ছপদের নাম প্রকাশ করে না ? আমরাও তাদের চিনে রাখি , যারা মরহুমদের দুই বেগমের চেয়েও শক্তিশালী ।
জাতি জানতে চায় তাদের নাম । আর যদি এমন কেউ নাই থাকে তবে কেন কাল্পনিক কচ্ছপের ভয় দেখিয়ে তত্ত্বাবধায়ক থেকে জাতিকে দূরে রাখা হইতেছে ?
No comments:
Post a Comment