Tuesday, 9 July 2013

আধুনিক যুগে মানবীয় জীবন-যাপনের বিজ্ঞান।

~~~মানুষকে আপন করে নিন, ঠিক যতটা আপন করে নেয়া সম্ভব... কিন্তু ভুলেও তার আপন হবার আবদার করবেন না, তাহলে কিন্তু আপনার মমত্ববোধকে সে প্রশ্নবিদ্ধ করবে।

~~~মানুষের জন্য আপনার হাতকে প্রসারিত করে দিন, ঠিক যতটুকু করলে আপনি সোয়াস্তি পান... কিন্তু ভুলেও আপনার যাচ্ঞার হাত তার পানে তুলে ধরবেন না, তাহলে কিন্তু আপনি স্বার্থপর হিসেবে চিহ্নিত হবেন।

~~~মানুষকে ভালোবেসে যান, একেবারে মন-প্রান খুলে... কিন্তু ভুলেও আপনার ভালোবাসাকে পিথাগোরাসের উপপাদ্য মনে করে প্রমাণ করতে যাবেন না, তাহলে বাকি জীবন কূপমণ্ডূকতার অপবাদ নিয়ে বাঁচতে হবে।

~~~কেউ আপনার উপর মান করলে সবটুকুন আন্তরিকতা উজাড় করে তার অভিমান ভাঙ্গানোর কোশেশ করেন... কিন্তু ভুলেও কারো উপর অধিকার খাটিয়ে অভিমানী হবার চেষ্টা করবেন না, কারণ এ যুগে বেশিরভাগ অভিমানী মন আত্মহত্যা করে মরে।

~~~অন্যকে তার অধিকারের চেয়ে বেশি দিতে প্রস্তুত থাকুন আর নিজে প্রাপ্যের চেয়ে কম নিয়ে সন্তুষ্ট থাকুন... উদারতা কাউকে দেওলিয়া করেনা।

~~~অন্যকে বুঝার চেষ্টা করুন, যতটা নিখুঁতভাবে পারা যায়... কিন্তু নিজেকে প্রকাশের সস্তা চিন্তা থেকে 'মেটাপিজিক্যাল' দূরত্ব বজায় রাখুন, আত্মপ্রকাশের মত বিড়ম্বনা পৃথিবীতে আর নেই।

~~~পৃথিবীবাসীর নিকট কোনোরূপ মান-মর্যাদা বা প্রাপ্তির প্রত্যাশা করবেন না, এটা আপনার সঠিক নির্বাচন নয়; এহেন চিন্তা আপনার তাবৎ ভাল কাজকে নষ্ট করে দিবে... পৃথিবীবাসীর স্রষ্টার নিকট ধর্না দিন।

বিঃদ্রঃ বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করেনা, তারা একই কাজ ভিন্নভাবে করে...

No comments:

Post a Comment