Tuesday, 17 March 2015
[] আয়াতুল কুরসী পাঠের ফযীলত []
আয়াতুল কুরসী :
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বইয়্যুমু লা তা খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম। লাহু মা ফিছছামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্। মান যাল্লাযী ইয়াস ফায়ু ইন দাহু ইল্লা বি ইজনিহি ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খল ফাহুম ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি ইল্লা বিমা সাআ ওয়াসিয়া কুরসিইউ হুস ছামা ওয়াতি ওয়াল আরদ্ ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যূল আজীম।
বাংলা অনুবাদ :
আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। [২:২৫৫][১]
আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল বলেছেন: “যে ব্যক্তি প্রতি ফরয নামায শেষে আয়াতুল কুরসী পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোন কিছু বাধা হবে না। (সহীহ আল্ জামে :৬৪৬৪) হজরত আলী (রা.) বলেন, আমি রাসূলুল্লাহকে (সা.) বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পড়ে, তার জান্নাত প্রবেশে কেবল মৃত্যুই অন্তরায় হয়ে আছে। যে ব্যক্তি এ আয়াতটি বিছানায় শয়নের সময় পড়বে আল্লাহ তার ঘরে, প্রতিবেশীর ঘরে এবং আশপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন। (সুনানে বাইহাকী )
যে ব্যক্তি উক্ত আয়াত রাতে পাঠ করবে আল্লাহর পক্ষ থেকে তার সাথে একজন রক্ষণা বেক্ষণকারী ফেরেশতা নিযুক্ত থাকবেন এবং সকাল র্পযন্ত শয়তান তার কাছে আসতে পারেনা কারণ, শয়তান ওয়াদা করেছে যে, যে ব্যাক্তি আয়াতুল কুরছি পড়বে আমি তার কাছে যাব না।
শুক্রবার আছরের নামাযের পর নির্জন স্থানে বসে এই আয়াত ৭ বার পাঠ করলে মনে এক আশ্চর্যভাবের উদয় হয় এ ঔ সময় পাঠকারীর দোয়া কবুল হয়।
হযরত আবু হুরাইরা থেকে বর্ণিত :রাসুল (সা.) বলেছেন:সুরা বাকারায় একটি শ্রেষ্ঠ আয়াত রয়েছে, যে ঘরে আয়াতুল কুরসী পাঠ করা হবে সেখান থেকে শয়তান পালাতে থাকে। (মুসতাদরাকে হাকিম:২১০৩)
Tuesday, 15 October 2013
পেনড্রাইভের সাহায্যে উইন্ডোজ ইনস্টল
Saturday, 12 October 2013
রাজনীতি শুধু রাজনীতিকদেরই ভাগ্যোন্নয়ন করেছে: এরশাদ
রাজনীতি শুধু রাজনীতিবিদদেরই ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, “দেশের তরুণ সমাজের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই রাজনীতি কিছুই দিতে পারেনি। জনগণের ভাগ্যের উন্নয়ন করতে পারেননি। রাজনীতিকরা তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন।”
শনিবার বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে সার্ক কালচারাল সোসাইটির আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ আরো বলেন, “আমার ভাবতে অবাক লাগে, ভারত ও পাকিস্তানের বৈরী সম্পর্কের ভেতরেও তারা এক টেবিলে বসতে পারলেও আমাদের দেশের দুই নেত্রীকে এক টেবিলে বসানো যায় না।”
দেশের সামাজিক অবক্ষয়ের কথা তুলে ধরে এরশাদ বলেন, দেশ আজকে কেথায় যাচ্ছে। রাজনীতি ব্যর্থ হয়েছে বলে সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সিসা, ইয়াবা ও ফেন্সিডিল কোথা থেকে এলো।
তিনি বলেন, আমরা দিক হারিয়ে ফেলেছি। ছেলে মেয়ের এক সঙ্গে সিসা খাওয়া দেখে গা শিউরে ওঠে। সিসা খাওয়া আমাদের কালচার নয়। সিসা খাওয়া আধুনিকতা নয়। আমাদের সন্তানরা অপসংস্কৃতিতে জড়িয়ে পড়ছে। এখান থেকে রক্ষা করতে হবে।
জাপার চেয়ারম্যান বলেন, আমাদের সন্তানরা অপসংস্কৃতিতে জড়িয়ে পড়ছে। সেখান থেকে তাদের রক্ষা করতে হবে। অপসংস্কৃতির কারণে ‘মুন্নি বদনাম হুয়ি ডালিং/তেরে লিয়ে, গান সমাজে ছড়িয়ে পড়ছে। অথচ আমাদের সংস্কৃতির চেয়ে বড় সংস্কৃতি নেই পৃথিবীতে।
এরশাদ বলেন, আমরা নজরুলের গান শুনি না। নজরুল, রবীন্দ্রনাথ, শামসুর রাহমানকে বাঁচিয়ে রাখুন। না হলে নিজেকে হারিয়ে ফেলবেন।
আয়োজক সংগঠনের সভাপতি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সোনারগাঁ পৌরসভার প্যানেল মেয়র আলী আকবর প্রমুখ।
এমএলএম আইন-২০১৩ মন্ত্রিসভায় অনুমোদিত
Wednesday, 21 August 2013
অ্যাপল ব্যবহারকারীরা ঝুঁকছেন অ্যান্ড্রয়েডে |প্রথম আলো | ২১-০৮-২০১৩
Friday, 16 August 2013
এসো মোমিন ভাই, কুর্মের গান গাই পীর চরমোনাইয়ের, ( ঊৎসর্গ এম, এম , নুর-হোসাইনি)
১ম লিঙ্ক,http://www.amarblog.com/M-M-NOUR-HOSSAIN/posts/148573
২য় লিঙ্ক,http://www.amarblog.com/M-M-NOUR-HOSSAIN/posts/148522
শুরু করলাম- বিস্তারিত লিখতে গেলে পোষ্ট বড় হয়ে যায় তাই সংক্ষেপে,
চাদপুর জেলার ঊজানী এলাকার পীর মরহুম ক্বারি ইব্রাহিমের কাছ থেকে ১৯৪৬ সালে খেলাফত লাভ করেন মাওলানা এসহাক। এই মাওলানা এসহাক পরবর্তীতে মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা জহুরুল হক ও মাওলানা আব্দুল হাইসহ কয়েক জন সাগরেদ নিয়ে বরিশাল সদর থানার উত্তর পুর্বকোনে কীর্তনখোলা নদীর তীরে চর মোনাই দরবার গড়ে তূলেন। ১৯৭৩ সালের মৃত্যুও আগ পর্্যমন্ত অনেক ভক্ত-আশেকান সৃষ্টির মাধ্যমের পীর ব্যবসায় প্রতিষ্টিত হন। মাওলানা এসহাকের জীবদ্দশায় বর্তমান পীর ( মাওলানা এসহাকের বড় ছেলে) ফজলুল করিমকে বেশী দেখা না গেলেও মৃত্যুর পর তিনিই (৩৬ বছর বয়সে) পীরের দরবার পরিচালনার দায়ীত্ব অনেকটা জোর করেই দখল করেন। ধীরে ধীরে তার পছন্দের অনুসারীদের রেখে বাকীদের বিতারিত করেন। প্রাতিষ্টানিক শিক্ষা বলতে কোন খোজ খবর না থাকলেও তিনি কওমি শিক্ষায় শিক্ষিত বলে দাবি করেন।
পীরানি মজবুত করতে চতুর ফজলুল করিম রাজণীতিক জীবনে প্রবেশ করেন এবং হাফেজ্জী হুজুরের খেলাফত আন্দোলনে যোগদানের মাধ্যমে। কিন্তু অল্প দিনেই নেতৃত্ব কেড়ে নেয়ার চেষ্টে টের পেয়ে হাফেজ্জী হুজুর খেলাফত আন্দোলন থেকে তাকে বহিস্কার করেন। পরে নিজেই ১৯৮৭ সালে ১৩ই মার্চ “ইসলামী শাষনতন্ত্র আন্দোলন” নামে একটি রাজনীতক দল গঠন করেন। রাজণীনৈতিক জীবনে প্রথমে জামাতে ইসলামী’র সাথে সখ্য গড়ে তুলেন এবং নেতৃত্বের দন্দ্বে ঠিকতে না পেরে নীরবেই কেটে পড়েন এবং‘ইসলামী ঐক্যজোটের” ব্যানারে ১৯৯১ ও ১৯৯৬ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জামানত হারান। আবার জামানত হারানোর ভয়ে ২০০১ সালে হুমূ এরশাদের সাথে লাঙ্গল নিয়ে নির্বাচন করে হালে পানি পাননি। তারপর ২০০৮ সালে হাসিনার শাড়ীর আচল আকড়িয়ে ধরেন। এখন ২০১৩ সালে কোথায় তার গন্তব্য অপেক্ষায় আছি।
রাজণীতিতে তেমন সাফল্য না পেলেও পীরানি ব্যবসায় তিনি সফল, বৈধ্য পয়সা আয়ের কোন পন্থা না থাকলেও তিনি গড়েছেন বিশাল সম্পত্তি,
রাজধানীর উলন রোডে ৫ কাঠা জায়গায় দূটি ৬তলা বাড়ী, হাজি আবু সাঈদের সঙ্গে রামপূরা সুপার মার্কেটের যৌথ মালিকানা, আমেরিকান এম্বাসির পুর্ব দিকে ণূরের চালায় কয়েকশ বিগা জমি ও ব নশ্রীতে ২টি বাড়ী ও কয়েকটি প্লটের মালিক তিনি। তাছাড়া নিজ এলাকা বরিশালের হাট খোলায় মার্কেট- আড়ত, চড়কাওয়া ও চড়মোণাইতে রয়েছে কয়েকশ বিগা জমি। কালীগঞ্জ বানুরি পাড়ায় সাবেক প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসের বাড়ীর পাশে সৈয়দ ব্রিকফিল্ড সহ কয়েকটি ইটের ভাটা। এছাড়া ভোলা ও কুয়া কাটায় রয়েছে তার নামে বেনামে বিশাল সম্পত্তি।
ছবি আছে পোষ্ট ছোট রাখার স্বার্থে দেইনি।
১৯৯৯ সালে ঢাকার পল্টনে নোয়াখালী টাওয়ারের মালিক হাজ্বী দীন ইসলামের চাচাত ভাই ঊস্মান গনির সাথে যোগসাজশে জাল চুক্তির মাধ্যমে তৃতীয় তলার ৫০০০ স্কয়ার ফিটের ফ্লোর নিজ দলের লোকজন নিয়ে দখল নেন। এবং সেখানে ইসলামী শাষনতন্ত্র আন্দোলনের অফিস কাম নেতা কর্মী থাকার ব্যবস্তা হয়। এ নিয়ে হাজী দ্বীন ইসলামের হাইকোর্টের মামলা এখনো ঝুলে আছে।
এবার চোখ দেই পরিবারের দিকে, মাওলানা এসহাকের দ্বিতীয় স্ত্রী অর্থাত বর্ত্মান পীরের সৎ মা আমেনা বেগম এই পীরের অত্যাচারে অতিষ্ট হয়ে বাবা’র বাড়ী নোয়াখালিতে ছিলেন মাওলানা জিবদ্দশাতেই, তাই মাওলানা এসহাক তার সাগরেদের মাধ্যমে ঢাকার গোপীবাগে বাড়ী কিনে দেন দ্বিতীয় পক্ষের সন্তানের নামে। ১৯৭৭ সালে সেই বাড়ীতে ঘর তৈরি করে বাস করতে গেলে বর্তমান পীর ফজলুল করিমের লোকজন ঊচ্ছেদের চেষ্টা করেন। এই নিয়ে ভুমি জরিপ অধিদপ্তর ঢাকায় ৩১ ধারায় সংশোধনী মামলা করেন যা এখনো চলছে। ঊল্টা মামলা করেন ফজলুল করিম পিতার মিথ্যা অসিয়ত নামে দেখিয়ে কিন্তু এই মামলা ১১৯৬ সালের ৪ সেপ্টেমবর খারিজ হয়ে গেলে মাওলানার লোকজন হত্যার হুমকি দেয়। এ বিষয়ে রাম্পূরা থানায় জিডি করা আছে। এ সংক্রান্ত একটি রিপোর্ট সাপ্তাহিক ২০০০ ছাপা হয়ে ছিল, তার কিছু অংশ,